https://www.khoborjal25.blogspot.com/
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
আজ পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.)। হিজরি সনের ১২ রবিউল আউয়াল দিনটি মুসলিম বিশ্ব পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে থাকেন। এই দিনে ইসলাম ধর্মের প্রবর্তক ও আল্লাহর প্রিয় হাবিব, নবী ও রসুল হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন(৫৭০খ্রি:)।
‘ঈদ’ শব্দটি আরবি। এর আভিধানিক অর্থ খুশি হওয়া, ফিরে আসা এবং আনন্দ উদযাপন করা ইত্যাদি। আর ‘মিলাদ’ শব্দের শাব্দিক অর্থ জন্মতারিখ, জন্মদিন, জন্মকাল ইত্যাদি। তাই ‘মিলাদুন্নবী’ (সা.) বলতে মূলত রাসুল (সা.) আগমনকে বোঝায়। আর ‘ঈদ-ই মিলাদুন্নবী’ বলতে রাসুলের (সা.) আগমন উপলক্ষে আনন্দ উদযাপন করাকে বোঝায়।
# মুসলিম হওয়ার আনন্দ বুকে ধারণ করে এবং উম্মতে মুহাম্মদী হিসেবে নবীজির প্রতি কৃতজ্ঞতায়, বিশ্বের অন্যান্য দেশের মতো যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিটি প্রতিষ্ঠানেও দিনটি উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে অত্র বিদ্যালয়ের
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
জনাব,
মো: মহসীন ইসলামের নেতৃত্বে
এবং
সহঃশিক্ষক জনাব জান্নাতুল ফেরদৌসী'র উপস্থাপনায়
"ঈদ-ই মিলাদুন্নবী (সা.)" অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দিনটির তাৎপর্য উপস্থাপন ,হামদ্-নাতে রাসূল,
পুরস্কার বিতরণ এবং হালকা তবারকের ব্যবস্থা করা হয়। প্রত্যেক প্রতিষ্ঠানে উদযাপনের পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানে এমন ধর্মীয় অনুভূতিমূলক আয়োজনের বিষয়গুলো বাধ্যতামূলক হওয়া উচিত। এতে করে শিশুদের মাঝে শুরু থেকেই নৈতিকতার উপস্থাপন গেঁথে দেওয়া যাবে।

