শ্বাস: জান্নাতুল ফেরদৌসী
আমি দেখেছি রক্তিম কালিমাই
বাক্ মুক্তির বার্তা,
আসমান জমিনে শ্বাসের বড়োই গোলমেলে অভাব,
রক্ত পিয়াসী শ্বাস টানা যেনো তার স্বজাতি স্বভাব। .
কোথায় খুঁজে পাই একমুঠো বিশুদ্ধ শ্বাস?
মাটিতে মাটিতে ঝরে ঝাঁঝালো গন্ধের নিশ্বাস।
আপন-পর,যোজন-বিয়োজন সবাই যে যার,
হুংকার ভীতি তৈরি করে ফেস্টুনে আঁকা যত দ্বার।
ক্ষণেক ভাঙে ক্ষনেক গড়ে চৌচির ভূমিতল,
বিষাদ রোলে অভিনয় চলে মায়াময় আবাস্থল।
আগে-পিছে ভাবে না কেউ বোঝে না শত জ্বালা,
যে যা পারে গুটিয়ে নিয়ে টানে মরালাশের ভেলা।
আপনাকে চেনা মুশকিল বড়ো জংশনে বাঁধে ঘর,
এক পয়সারও দাম মেলে না কাঁপে নিথর ধড়।
থামাও বুলি, বায়না করা নকলে গড়া স্বর,
তুমি-আমি মিলে হও এক’ই বৃন্তের নারী-নর।
নিঃশ্বাসে আসুক শুদ্ধিপাতার সুগন্ধি শ্বাস,
শান্তি সোঁতায় ভেসে উঠুক স্বাধীন দেশের আশ…!
০৫/০৮/২০২৪
https://toulot.com/n_members/ferdausi/activity/218658/
