https://www.khoborjal25.blogspot.com/
খেলাঘর
জান্নাতুল ফেরদৌসী
কাজের ছলে বোকা-বেশে
ভোরের রবির আলোয় ;
খেলতে লাগে বেশ ভালোই।
মায়ের বকুনি আর বাবার পিটুনি ,
গায়ে-মাথায় ঝড় তোলেনি
তবুও লাগে ভালোই ;
বকুনি-পিটুনির আলোই !
কাজে কাজে বেলা শেষে
বন্ধু-স্বজন সবার পাশে ,
থাকতে লাগে ভালোই ;
হাতে গড়া খেলাঘরে বড়ই ।
ভাঙা-গড়ার বালুবাঁধে
তৈরি মোদের ঘর ,
সময় হলে বিলিন হবে ;
আপন-পরের যজ্ঞহার !
খেলার ছলে আপন মনে
গেঁথে দেবো খেলাঘরে ,
নব প্রাণের তান ;
থাকবে না কোনো মান ।
বিন্দু জলের বসন পরে
আসবে সবে যখন,
রঙবাহারীর শিতল পটে মিশে যাবে তখন ।
আশায় বাঁধা ভাষায় গাঁথা মোদের খেলাঘর ,
স্মৃতি হয়ে থাকবে সবই ;হব শুধু পর !!
https://toulot.com/n_members/ferdausi/
https://www.facebook.com/jawad.yasar.7
১৫.০৭.২০২৪
