https://www.khoborjal25.blogspot.com/
টুকরো চিরকুট
জান্নাতুল ফেরদৌসী
দোষ-ত্রুটি আর সমালোচনার ভিড়ে,
মানব জীবন গড়িয়ে যায়
অচেনার নীড়ে !
পায় না খুঁজে পথ;
বাক-কালিমার তীরে।
ক্লান্ত কায়ায় শ্রান্ত বেলায়,
চুপসে পড়ে ফিরে !
আঁকাবাঁকা পথে তার,
পড়ে রয় মুঠোভরা টুকরো চিরকুট;
কোনো এক বেলায়;
পাওয়া না পাওয়ার ভেলায়,
কষ্টগুলো হয়ে যায় ক্ষোদিত স্বর্ণ মুকুট !
নরম মাটির গায়ে আলপনার ভিড়ে
দুমড়ে মুচড়ে থেমে যায়;
বাঁধভাঙা প্রীতির নীড়ে !
তবুও চলে যায় সময়;
ভাঙা-গড়ার সোঁতায়,
কালো সাদায় লেপানো জীবন
শুকনো চিরকুটের পাতায়;
বেঁচে রয় টুকরো টুকরো ব্যথায় !!
16/06/2024
