ভুতবেল25ঃ সত্যঘটনা অবলম্বনে গল্পস্বল্প(৪)

                                                      https://www.khoborjal25.blogspot.com/
                                         গল্প:(৪)

 #রাত_তখন_বারোটা_২
জান্নাতুল ফেরদৌসী

ঘটনার উৎস: "খোলা কবর"
(আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা)
ঘটনার স্থান : দাদা বাড়ি
ঘটনার সময়কাল: ১৯৮৫

 #সত্য ঘটনা অবলম্বনে:

মাতুল পরম্পরায় কন্যা শিশুর জন্মদানে,মা-মেয়ের বয়সের পার্থক্য ছিল ১৫'বছরের ছোট-বড়। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
চার/পাঁচ বছর বয়সে মায়ের সাথে কিছুদিন পিত্রালয়ে থাকতে হয়। বাবার চাকুরির সুবাদে, আমাদের থেকে তিনি দূরে থাকতেন। মা-মেয়ের আবাসস্থল ছিল তখন দাদাবাড়ি। পারিবারিক বহুবিধ গোলমেলে অবস্থার কারণে বেশিদিন আটকে থাকা হয়নি,দাদাবাড়ী। তেমনই এক পরিস্থিতির স্বীকার হতে হয়,আমাদের। গ্রামে তখন বিদ্যুৎ আসেনি।চারপাশে থমথমে ভাব। আঁধারে ছেয়ে গেছে গ্রামের পরিবেশ। মানুষের সাথে প্রকৃতিও যেনো নাক ডেকে ঘুমাচ্ছে,তখন। হঠাৎ দেখি আমার পাশে মা নেই। ছোট থেকেই আমার ভাবুক মনটা একটু বেশিই সজাগ। কিন্তু আচমকা সেদিন বিছানায় মায়ের সাথে ঘুমাতে গিয়ে,ঘুমদাদু যেনো আমার চোখ চেপে রেখে দেন। তাই মা যে কখন থেকে আমার পাশে নেই, টেরও পাইনি। শেয়ালের ডাকে হঠাৎ ঘুম ভেঙে যায়। কান্না শুরু করি,"আম্মা কোথায়..... কোথায়!" আমার কান্না শুনে,বাড়ির সবাই ঘুম থেকে উঠে যায়। খুব বেশি গভীর রাতও তখন হয়নি। তবুও গ্রামের পরিবেশ তো,তাই মনে হয় যেনো কত্ত রাত!
আমার কান্নার স্পিড আরও বৃদ্ধি পায়।তাতে করে গ্রামের আশেপাশের লোকজনের ঘুম ভাঙতে বাধ্য হয়। সবাই আমার দাদার বাড়ি এসে হাজির। "কী হলো... হলো কী?" চাচারা-ভায়েরা বলছে,"কুটি কাকিরে পাওয়া যাচ্ছে না।" আমার কান্নার রোল তখনও ননস্টপ চলমান। সবাই মশাল ধরিয়ে, মাকে খুঁজতে শুরু করে। মাঠে-ঘাটে কোথাও মায়ের হদিস মেলেনা। আমাকে কোলে নিয়ে চাচাতো ভাইয়েরা, খুঁজতেই থাকেন মাকে। শিমুল গাছ,তেঁতুল গাছ,তালগাছেও খোঁজা হয়। কোথাও মা'য়ের ছিটেফোঁটা মেলেনা। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়,শেয়ালের হাঁক ,হুতুমপেঁচার ডাক,ঝিঁঝিঁ পোকার ঝিঁঝানী,মশালের আলো, সব মিলিয়ে রাতটা যেনো ভুতুড়ে সাজে সজ্জিত হয়। একপর্যায়ে আমার সোনা মায়ের খোঁজ মেলে,খোলা-ভাঙা একটা কবরের ভিতর। কবরটার পাশে ছিল একটা দানব আকৃতির শিমুল গাছ। গ্রামের সব মানুষের শরীর থরথর করে কাঁপতে থাকে,মায়ের অমন অচেতন হয়ে, কবরের ভিতর শুয়ে থাকতে দেখে। আমার অবশ্য তখন ঐসব বিষয়ে কোনো বোধশক্তি তৈরি হয়নি,তাই তেমন অনুভূতিও কাজ করেনি। শুধুই দেখছি আর কাঁদছি। সবাই বলাবলি করতে থাকে,"ছোট বৌ এখানে কীভাবে এলো,কে নিয়ে এলো?" তবে কবর থেকে যখন মাকে সযত্নে তুলে নেওয়া হচ্ছিল, তখন একটা বিকট আওয়াজ আসে,পাশে থাকা শিমুল গাছের উপর থেকে। 
পরে অবশ্য দেখাও যায়,কিছু একটা, সাদা কাপড় পরিধেয়  উড়ে যেতে। মাকে বাড়ি আনার পর,শুনতে পাই পাশের বাড়ির এক চাচাত ভাইয়ের মাথায় সাপে কামড়িয়েছে। কিন্তু কেউ সেই সাপকে দেখেনি। এমন অদ্ভুত ঘটনার কারণে,বেশ কিছুদিন কেটে যাওয়ার পর,বাবা আমাদের নিজের কাছে নিয়ে যান।
========০=======

Post a Comment

Previous Post Next Post