বাস্তবতার বিন্দু বিন্দু কালির আচড়ে লিপিবদ্ধ হয় সাহিত্যকর্ম,
তৈরি হয় সাহিত্যিক............... ✍
বইয়ের মান বিচার নয়
_ জে,এফ,
হোক সে গল্প, কিংবা কাব্য,
হোক সে বর্ণনা বিষাদময়,
প্রতিটি শব্দ, প্রতিটি বাক্যে,
লুকিয়ে থাকে প্রাণের সময়।
পত্রের মাঝে স্বপ্ন জাগে,
অভিজ্ঞতার ছবি আঁকে,
কে জানে কোন পাতার গাঁথায়,
নতুন ভাবনা উঁকি রাখে?
এসো সবে বইকুঞ্জে, পড়ো অবিরত,
সকল লেখকের সৃষ্টি ধরি,
সমালোচনা নয়, শিখি কিছু,
বইয়ের মাঝে জ্ঞানের ঝুরি।