https://www.khoborjal25.blogspot.com/

শিক্ষক
জান্নাতুল ফেরদৌসী
শিষ্টাচার, ক্ষমা, কর্মঠে ত্রিযোটক-
শিখর-বন্ধনে বন্ধনী আটক;
আ্ঁধারের আলো,অনাগতর বাণী
জ্ঞানে-অজ্ঞানে,হাস্যজ্জ্বল স্বর্ণযোজক।
ভর্ৎসনা,অবহেলা,আছে যত শাণিত-বাক্য,
মনকণ্ঠে পুষে নিয়ে চলিছে চিরন্তনী।
তবু জেগে রয় চিবুক স্পর্শী আনিত-শক্য;
মিথ্যা অহমিকায় না জানি সাজে,
আছে যত শিক্ষক সকলের মাঝে !
গুরুর দীক্ষা হবে নাকো ক্ষয়-
কুন্ঠিত নেত্রে হবে তার জয়।।
শিক্ষক মোরা গড়ি শুন্যের ভিত,
গাই সাম্যের গীত !!
গুরুর দীক্ষা হবেনা বিফল,
আনবে প্রভাত করিতে সফল ।
রবেনা কিছুই,থেকে যাবে শুধুই
দিয়েছি যে জ্ঞান ছড়িয়ে প্রাণ,
আশার আলো যতনে ঢালি
পূর্ণ হবে আছে যত পাত্র খালি !
শুষ্ক,মৃদু,ভঙ্গুর সবই হবে স্বর্ণপদক,
শিক্ষক মোরা নইকো ঘাতক,
কোমলতায় শ্রেষ্ঠ সাধক।।