https://www.khoborjal25.blogspot.com/
শিক্ষার ভিত
জান্নাতুল ফেরদৌসী
বাংলার ঘরে জন্ম আমার,
বাংলায় বসবাস ।
এতোটুকু সম্মান আমার
নেই কো আশ-পাশ !
উঁচু-নিচু বিভেদ হয়না,
আমার পাঠাগারে ।
শোনা-বলার ফুলঝুরিতে
রাখে সর্বনিম্নস্তরে ।
আমায় বিনে হয়না কেউ,
জজ-ব্যারেস্টার-ডাক্তার ।
তবুও সম্মান পায়নিকো আজও
প্রাথমিক শিক্ষাস্তর !
নাক সিঁটকায়,চোখ রগড়ায়,
জনে জনে পঞ্চায়েত গায় –
“সেবা তোমার এক পয়সার,
সম্মান কি হবে সেথায় !
হাতে খড়ি,মুখে ভাত,
যে যায় বলো,সবই অজুহাত ।”
হাসি রাখি চেপে,চোখে আসে জল মেপে !
উপর তলায় যাওয়ার আগে;
নিচ তলায় চরণ থাকে,
দেখেছো কি কেউ ভেবে ?
মনের মান মনেই রবে,
শিক্ষার ভিত মজবুত হবেই হবে !
