https://www.khoborjal25.blogspot.com/

কোটি বাঙালির রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের স্বাধীনতা।
🍁স্বাধীনতার অস্তিত্ব:অগ্নি ঝরা মার্চ🍁

মা-বেনের কষ্টার্জিত স্বাধীনতার অস্তিত্ব কোথায় আজ? সত্যিই কি আমরা স্বাধীন? কতটা স্বাধীন? যে কারণে যুদ্ধ,হাহাকার, অত্যাচার তার শুদ্ধ চর্চা কি সঠিকভাবে হচ্ছে?
কোথায় আমার বাংলাদেশের বাংলার কদর?
এতো প্রশ্নের উত্তর কোথায়?
আমরা নামে কেবল বাঙালি। কথায়,কাজে বিলেতি। বিলেতি ছাঁচ ছাড়া আমরা তো অচল - অসাড়। যে ব্যক্তি শুধুই বাংলা জানে, সে যেনো সমাজের একজন গণ্ডমূর্খ মানব বৈ আর কিছুই নয়। অথচ নিজের বাংলাটাও সঠিকভাবে উচ্চারণ করতে আমরা অক্ষম। আমরা অনেকেই জানি না, আমাদের মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস,বিজয় দিবস কত তারিখে। নিজের কৃষ্টি সংস্কৃতির পরিবর্তে, আমরা বিলেতি পোশাক, সাজসজ্জায় মাতোয়ারা আজ। এমনকি নিজের ধর্মচর্চাও যেনো ডিসপ্লের শো-পিচ হয়ে পাবলিকের সামনে ঝুলছে।
রং-ঢং আর উশৃংখলায় ছেয়ে গেছে চারপাশ।
বাংরেজি বুলি আর প্রোডাক্টে বুঝি মানব মন সর্বদাই অচেতন থেকে সচেতন ।
এককথায় বিলেতি পার্লারের সাজ ছাড়া, আমরা সবাই গেও ভুত। একদিনের উৎসব হয়ে গেছে, বাংলার সব জাতীয় দিবস-পার্বন।
চর্চটা কেবল নির্ধারিত দিন ছাড়া উদযাপন যেনো দৃষ্টিকটু।
এভাবেই চলছে বাঙালির বাঙালি বয়ান-উৎসব-দিবস।
যে ভাষার জন্য আমরা যুদ্ধে-মিছিলে প্রাণ দিয়েছি,আজ সেই ভাষায় প্রবেশ করেছে পরভাষার রমরমা উপস্থিতি। তাকে ছাড়া আমাদের মোটেও চলে না। অথচ, নিজের ভাষা শুদ্ধস্বরে সঠিকভাবে বলা তো দূরে থাক, দেশপ্রেমই যেনো হারিয়ে গেছে।
তো বলুল বাঙালি, স্বাধীনতার অস্তিত্ব কোথায় আজ?
আমরা কি সত্যিই আমাদের দেশের সংস্কৃতির প্রভাবে প্রভাবিত,না-কি অপসংস্কৃতিতে আচ্ছন্ন?
৩০.০৩.২০২৪