https://www.khoborjal25.blogspot.com/
সম্পাদকীয় কলাম
‘‘যে কথা হয়নি
বলা’’- এই ভাবুক চৈতন্য থেকেই আমার দ্বিতীয় বই “ছায়ামানব” লেখা হয়েছে। বইয়ের লিখনপট
দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে থাকছে কিছুটা অতিপ্রাকৃত এবং সত্যঘটনা অবলম্বনে ছোট
ছোট গল্প ,আর দ্বিতীয় পর্বে আছে জীবনালেখ্য “নজর” ।
এই
বইয়ের কোনো গল্প-কাহিনী-জীবনালেখ্য, যদি পাঠকের জীবনাদর্শের সাথে মিলে যায়, তবে আমি
ধন্য।
আমার,আমার
পরিবার এবং পরিচিতজনের সাথে ঘটে যাওয়া ঘটনার ছায়াপট এই বইটি। যেহেতু জীবন থেকেই কলমের
কালিতে বর্ণ ঠাঁই পায় কাগজের লিখনে, সেহেতু একে-অন্যের সাথে মিল হওয়াটা-ই স্বাভাবিক।
আমার
লেখা পাঠকের মনমন্দিরে স্পর্শিত হোক; এই শুভকামনায় আমার “ছায়ামানব” উপস্থাপন করছি।
জান্নাতুল ফেরদৌসী
২৭ কার্তিক ১৪৩০: ১২ নভেম্বর ২০২৩
মধ্যডাঙ্গা নগর,দৌলতপুর, খুলনা।
