কবিতা: "হাতে খড়ির পূর্ব-পর" জান্নাতুল ফেরদৌসী

https://www.khoborjal25.blogspot.com/
"হাতে খড়ির পূর্ব-পর"
  জান্নাতুল ফেরদৌসী

যাচ্ছ কোথা?
আধ্যাত্মিকতায়।
কেমন সেথায়? 
প্রাচীন কথায়।
আছে কী তবে?
ধ্যান হবে। 
বাহ!বাহা!বাহ!
শুনতে কেমন?
মধু যেমন।
তা বলেছো,
খ্যাতির ঘাটে দাম কত তাঁর? 
শিখরে চূড়ার! 
ঘাটে-মাঠে খুশবু ছড়ায়,
একা নয়! 
সবাই তারা একসাথে রয়;
এক ঘাটেই সম্মান পায়।
বেশ বলেছ,এবার থামো...
আছে যা হাতে,নিয়ে চলো,
ভাবনা তবে একটাই, 
মেলাতে কি পারবে সেথায়?
হুম,বলেছ বটে!
করিনা তবু চেষ্টা, 
যদি থাকে সকলের সদয় প্রচেষ্টা!


Post a Comment

Previous Post Next Post