প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা,বিদায় অনুষ্ঠান:
৪৮নং দৌলতপুর মুহসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব সঞ্জীব কুমার সরকারের অবসর জনিত বিদায় উপলক্ষে ১৬/০৮/২০২৩খ্রি: মধ্যাহ্ন বিরতিতে,বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সদর থানাধীন সম্মানিত থানা শিক্ষা অফিসার,বীণাপাণি ক্লাস্টারের নবনিযুক্ত সহকারী থানা শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির সম্মানিত নেতাকর্মীদ্বয়,অন্যান্য শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী, অত্র বিদ্যালয়ের এস,এম,সি'র সভাপতি,সহসভপতি এবং শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
আমরা স্যারের সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করছি 🤲🏻
তিনি যেনো সর্বদা নিজের পরিবার পরিজনের সাথে শান্তিতে বসবাস করতে পারেন (আ-মিন)!
"এমন উদ্যান তুমি করে গেলে দান,যেখানেই রবে তুমিস্মৃতিতে হবে চির অম্লান...!!"
"শুন্য নাওয়ের মাঝি যে তুমি "
কোমল সরবরের মাঝি যে তুমি,
মুঠো ভরে নিয়ে গেলে যা কিছু মণি;
হৃদয় নিংড়িয়ে দিওগো ঢালি,
রেখোনা বাকি, দিওনাকো ফাঁকি--
শক্ত পাণির ছোঁয়ায় স্বর্ণ বৈঠায়,
ছন্দ-লয়ের কানন গড়ে;
ভরে দিও শুন্য খনি !
আলতো আবেশে
ভাবনার ম্যুরাল বেশে,
রেখো তার কিঞ্চিৎ মান !


🤲🏻🤲🏻
ReplyDelete🤲🏻🤲🏻
ReplyDeleteVerygood
ReplyDelete