https://www.khoborjal25.blogspot.com/
📚বইমেলা-২০২৪...✍️
বিন্দু বিন্দু জলে ভরেছিলে যত ঘড়া,
সততার শিকলে বেঁধে দিয়েছিলে
না জানা শতকের কড়া।
মিছে নয়, সবই ভিন্ন ছাঁচে
আপন মনে ক্রমের সিঁড়ি বেয়ে,
গিয়েছে খ্যাতির নায়ে!
বটের ছায়ায় ক্লান্ত কায়ে
শ্রান্তি মেলে যেমন,
জ্ঞানের অর্ঘ্য তোমার
সুধীজনে সুনাম কুড়ায় তেমন।
তোমার আশীষ জরাজীর্ণে
ঢেলেছে প্রাণের স্পন্দন,
থাকেনি বাকি
ছিল যত চুপসে পড়া আস্ফালন !
এমন উদ্যান তুমি করে গেলে দান,
যেখানেই রবে তুমি
স্মৃতিতে হবে চির অম্লান!
JF: ২৯.০২.২০২৪

