https://www.khoborjal25.blogspot.com/
বাঙালি বয়ান
জান্নাতুল ফেরদৌসী
🇧🇩
রক্ত দিয়ে লেখা আমার বাংলা ভাষার নাম;
এবার তো আর বলবে না কেউ-
“বলিস না বাংলা তোরা, এখন তবে থাম!”
লাখো বাঙালির প্রাণের ভাষা….
বাংলা যে তার নাম;
এবার তো আর বলবেনা কেউ-
“যুদ্ধে তোরা নাম!”
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলায় বুনি মান।
পাঁচ রতনের জান খেলো সব;
পাকবাহিনীর গান!
এবার তো আর বলবেনা কেউ-
“তোরা মিছিল ডেকে আন!”
স্বাধীন মোরা লাল-সবুজের,
মুক্ত হাসির তান।
এবার তো আর বলবেনা কেউ-
“ভাঙনা তোদের ভ্রাতৃ টান!”
শশিভূষণ শিশুনিকেতন সর:প্রাথ:বি:,খুলনা সদর,খুলনায়, উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে "মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৪" উদযাপিত হলো।
বেঁচে থাকুক বাঙলার বাংলা চর্চা আর বাঙালির অহংকার-মান!
♥️♥️♥️♥️♥️

