Happy New Year : 2024//ব্যস্ত পশারী

https://www.khoborjal25.blogspot.com/
https://toulot.com/members/ferdausi/

     ব্যস্ত পশারী
জান্নাতুল ফেরদৌসী


হাতে-পায়ে ঘাটে-মাঠে
ব্যস্ত পশারী চলে হেটে।
বারো কদম শেষ বুঝি তার,
নয়া কদমের সূতিকাগার ;
শুরু হলো আরবার !
মসলা মণ্ডা আছে যতো তার
বিনিসুতোয় গাঁথুনি হার,
পশারীর ছাঁচে থেমে নেই
কেউ আর।
মুখ চলে তো চোখ থামে
মেঘলা পটে তার ঘুম নামে !
এই বুঝি ! শান্ত পশারী
শ্রান্তির ডালি গুটিয়ে ভারি,
সাঙ্গ টানে চক্রদ্বারে।
হবে না শান্ত, টানবে না সাঙ্গ ;
হুতামার হুতাশনে জাগরূক
শান্ত পশারীর অঙ্গ ।
খেলা তার ব্যস্ততায়
শ্রান্তীর হাটে রং ছড়ায়,
ঢিলেঢালা সাজ পোশাকে
ব্যস্ত পশারী চলে সবার হাঁকে ।।


Happy New Year. শুভ হোক আগামী বছর💐💖



Post a Comment

Previous Post Next Post