https://www.khoborjal25.blogspot.com/
অনুভূতি”
জান্নাতুল ফেরদৌসী
হারিয়ে গেছে অনুভূতি,
অতল গহবরে !
কী যেনো এক আকর্ষণ
আমায় ছুঁয়ে গেছে,
তোমার পরশে।
তবে, ভয় হয় !
কোনো ক্ষতি যেন ছুঁয়ে না যায়,
দুজনের অস্তিত্বে !
শুধুই কপালের টিপ হয়ে থেকো পাশে,
দূর থেকে রেখো মনের মন্দিরে !
চাঁদের আলোয় ঢেকে রেখো আমায়,
বুকের এককোণে দিয়োগো ঠাঁই।
তুলটে মুড়ে ক্ষনিকের তরে
রেখে দিও অন্দরে !
অভিযোগ রবে না হেন ;
বটবৃক্ষের ছায়ায় ক্লান্ত কায়ায়
আঁখির দ্বারে যতনে সেথায়,
মুঠোবন্দি করিও আমায় !!
